Sunday, July 22, 2018

সরকারি তথ্য ও সেবা কল সেন্টার ৩৩৩

সরকারি বিভিন্ন তথ্য সেবা, কর্মকর্তাদের তথ্য, বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার এবং পর্যটন ও জেলা সম্পর্কিত যেকোনো জানতে ৩৩৩ নম্বরে কল করা যাবে।
 সরকারি তথ্য ও সেবা কল সেন্টার ৩৩৩

‘সরকারি তথ্য ও সেবা সব সময়’ স্লোগান চালু হয় নতুন কল সেন্টারটি। দেশের নাগরিকেরা ৩৩৩ এবং প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন এলাকার পর্যটনের স্থানসমূহ এবং বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। এ ছাড়াও কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে প্রতিকারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে তথ্য প্রদান ও অভিযোগ জানানো যাবে।

৩৩৩ কল সেন্টার 
১। নামঃ ৩৩৩
২। শর্ট কোডঃ 333 (যে কোন মোবাইল হতে)
৩। লং কোডঃ 09666789333 ( টেলিফোন ও বিদেশ হতে)
৪। কল চার্জঃ ৬০ পয়সা / মিনিট
৫। অপারেশনঃ ২৪X৭ এবং ১X৩৬৫
৬। উদ্দেশ্যঃ জাতীয় তথ্য বাতায়নের সকল ওয়েবসাইটের তথ্য প্রদান; সকল সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতির তথ্য প্রদান; বিভিন্ন জেলা ও উপজেলা সম্পর্কিত তথ্য প্রদান; সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগের তথ্য প্রদান; সামাজিক সমস্যা প্রতিকারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নিকট অভিযোগ দাখিল;

No comments:

Post a Comment